জাতীয় শোক দিবস উপলক্ষে তাহিরপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাহিরপুরের তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টায় তেলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. অলি মিয়া। সঞ্চালনা করেন মাস্টার নিতাই চন্দ্র পাল। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাও. আতিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন গৌরব পাল।
এ সময় সভায় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক শোয়েভ আহমদ, সাবজল হোসাইন, নুরুল আমিন, নিদান পাল, সাবিকুন নাহার, মকসিনা বেগম, অঞ্জু পাল, নিতাই চন্দ্র পাল, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।
সহকারী শিক্ষক নিতাই চন্দ্র পাল বলেন, মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি অলি মিয়া বলেন, বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন। তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied