ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-৮-২০২২ বিকাল ৫:৫৬

জয়পুরহাটের আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৮.০০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বে-সরকারি, সামাজিক প্রতিষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিটিং রুমে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হক, থানার ওসি আবু বকর সিদ্দীক, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবীর এপ্লবসহ গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভা শেষে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরনী, ১৫ ই আগস্টে শাহাদাত বরনকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ