ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় ভেসে আসল গৃহবধুর লাশ


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ১৫-৮-২০২২ বিকাল ৬:৪
উখিয়ার জালিয়াপালংয়ে রেজুখাল থেকে ভাসমান অবস্থায় আয়েশা বেগম (২২) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সোনারপাড়াস্থ রেজুখালের তীর থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।
 
তিনি সোনারপাড়ার ঝাউবাগান এলাকার জসিমের স্ত্রী।জানা যায়, রেজুখালে হাঁটু পরিমাণ পানির উপর দিয়ে একটি লাশ সকাল থেকেই ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। একপর্যায়ে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে ইনানী পুলিশ ফাড়ির একটি দল। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেলোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২২ বছর বয়সী যুবতীর লাশ উদ্ধার করে।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, স্থানীয়রা রেজুখালের তীরে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তা উদ্ধার করে। ওই নারীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন