ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে গাঁজা-ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক ২


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৪:৩৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শনিবার (৩ জুলাই) সকালে র‌্যাব-৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তল্লাশি করলে গাড়িতে থাকা ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে র‌্যাব-৭-এর একটি দল।
 
আটককৃত দুজন হলো- খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কাজিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মো. ইদ্রিছ (৩০) ‍এবং একই এলাকার এমদাদুল হকের ছেলে মোরশেদ (২২)।
 
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন, শনিবার সকালে রয়েল গেট থেকে র‌্যাব ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের পর চট্টগ্রাম আদালতে প্রেরণ করি।

এমএসএম / জামান

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার