ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নতুন লিগে অভিষেকেই গোল ও অ্যাসিস্ট ডি মারিয়ার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:৩২

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া এই মৌসুমেই যোগ ইতালির ক্লাব জুভেন্টাসে। সোমবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিরি আ’তে অভিষেক হয় ডি মারিয়ার। গোল ও অ্যাসিস্ট করে অভিষেকটা রাঙিয়েছেন তিনি।

ম্যাচের ২৭তম মিনিটে আলেক্স সান্দ্রোর পাসে গোল করেন জুভদের এগিয়ে দেন ডি মারিয়া। ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতির পর ফের দৃশ্যপটে ডি মারিয়া। তাঁর নিখুত পাস থেকে দলের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ভ্লাহোভিচ। ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হওয়ার সময় খোঁড়াতে দেখা যায় ডি মারিয়াকে। পায়ের পেশিতে চোট লেগেছে তার।

ডি মারিয়ার গুরুতর কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, ‘আমি চিন্তিত নই। কী ঘটে তা আমরা আগামীকাল (মঙ্গলবার) দেখব। দুর্ভাগ্যক্রমে, ফুটবলে এসব হয়। এক সপ্তাহ আগে তার পায়ের পেশিতে সমস্যা দেখা দিয়েছিল। যখন আমরা ৩-০ গোলে এগিয়ে গেলাম, তখন আমার হয়তো তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল। ’

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে