ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:৪৫

ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন চত্বরে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু হয়েছে।  সোমবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন (১৮) নামের এক তরুণ মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হওয়ার সময় সুমন দৌড়ে ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতরভাবে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সুমন চট্টগ্রাম জেলার ওয়ালেজ কলোনির মঈন উদ্দিনের ছেলে। তিনি দুপুর দেড়টার দিকে চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত