ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে স্ত্রী হত্যার মূল আসামি গ্রেফতার


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৩২

নওগাঁর সাপাহার মাতৃছায়া ছাত্রাবাসে কিশোরী গৃহবধূ হত্যার মূল আসামি ঘাতক স্বামী সেলিম রেজাকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩ জুলাই) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকার এক আত্মীয়র বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ জানান, গত ২৩ জুন উপজেলার সাপাহার সৌদি মসজিদসংলগ্ন একটি ছাত্রাবাস হতে সুমি (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিন সুমির স্বামী উত্তর পাতাড়ী গ্রামের তফিজুল ইসলামের ছেলে সেলিম পালিয়ে যায়। পরবর্তীতে ওই দিন রাতে নিহত গৃহবধূ সুমির বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তিনি ‍আরো জানান, মামলার জের ধরে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় সেলিম তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় এজাহারনামীয় ১নং আসামি সেলিমকে তার আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। 

ওসি তদন্ত আল মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। ৭ দিনের রিমান্ড আবেদন করে আমরা সেলিমকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি