ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নৌকার প্রচারণায় আওয়ামী লীগের ৩ প্রার্থী, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি ও জাপা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ৩:৫

মৃত্যুর শোক কাটিয়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে গাইবান্ধা-৫ আসনে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত এ আসনের সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশন আসনটি ইতোমধ্যে শূন্য ঘোষণা করেছে।

শূন্য এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ফজলে রাব্বী মিয়ার ছোট মেয়ে ফারজানা রাব্বী বুবলী, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।ৎ

স্বতন্ত্র প্রার্থী হওয়ার  ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও সমাজকর্মী আলহাজ নাহিদুজ্জামান নিশাদ। এছাড়া দলীয় সিদ্ধান্ত হলে প্রার্থী হতে পারেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার এবং সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এএইচএম গোলাম শহীদ রঞ্জু। 

সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭৫৫ জন। এ আসনে আওয়ামী লীগের জনসমর্থন বাড়লেও দুই উপজেলার নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। তবে প্রয়াত ডেপুটি স্পিকারের ইমেজ এবং সিমপ্যাথি ব্যবহারের পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনী মাঠে নেমেছেন ফজলে রাব্বী মিয়ার ছোট মেয়ে ফারজানা রাব্বী বুবলী। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার স্বামী সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকার। বর্তমানে ফারজানা রাব্বী বুবলীর সমর্থনে পুরো নির্বাচনী এলাকাজুড়ে রয়েছে তার পোস্টার ও ব্যানার। এরই মধ্যে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগও করেছেন। 

ফারজানা রাব্বী বুবলী বলেন, আমার বাবার শেষ ইচ্ছা ছিল আমি যেন এ আসন থেকে নির্বাচন করি। বাবা দীর্ঘদিন এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার নানা উন্নয়ন করেছেন। আমি চাই তার ইচ্ছা অনুযায়ী উপনির্বাচনে অংশ নিতে। দল আমাকে মনোনয়ন দিলে ও নির্বাচিত হলে বাবার স্মৃতিকে ধরে রাখতে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার