ভূঞাপুরের মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি আ’লীগ নেতা করিম মেম্বার
টাঙ্গাইলের ভূঞাপুরের মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি হলেন মো. আব্দুল করিম (মেম্বার)। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি করিম মেম্বার নিশ্চিত করেছেন।
নতুন সভাপতি করিম মেম্বার বলেন, বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল মানুষদের নিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে কাজ করব। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি মহোদয় ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ ডিসেম্বর নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতা মেম্বার নির্বাচিত হন মো. আব্দুল করিম। এর আগে ৫ বছর মেম্বার হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করছে যাচ্ছেন। ফলে এলাকার সাধারণ মানুষের কাছে প্রশংসনীয় হচ্ছেন করিম মেম্বার।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied