ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়নে মসিকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সংক্রান্ত অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ সময় তিনি বলেন, স্কুল পর্যায়ে শিশুদের কোনো বিষয়ে সচেতন করা হলে তার প্রভাব শিশুর সমগ্র জীবনে থেকে যায় এবং এর প্রতিফলন পড়ে পুরো সমাজে। স্বাস্থ্য, পরিবেশ, সামজিক দায়িত্ব, দেশাত্মবোধ সম্পর্কে শিশুদের যত বেশি সচেতন করা যাবে, জাতি তত উপকৃত হবে।
মেয়র সভায় উপস্থিত প্রধান শিক্ষকদের সপ্তাহে অন্তত এক দিন পৃথকভাবে এসব বিষয়ে শিশুদের সচেতন করার অনুরোধ জানান।
ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সম্পর্কে মেয়র বলেন, সুস্থ্যতা, স্বাস্থ্য সচেতন এবং দায়িত্বশীল প্রজন্ম গঠনে ক্ষুদে ডাক্তার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ কার্যক্রম গুরুত্বের সাথে বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, আগামী ২০ থেকে ২৬ আগস্ট ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার ও অন্য কাউন্সিলরবৃন্দ, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ময়মনসিংহ সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফয়সাল, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, পিএসটিসি প্রজেক্ট ম্যানেজার ফারজানা রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিকাদান সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত