ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জীবন থাকলে, সুস্থ থাকলে চলাচলের সুযোগ পাবেন : এসপি আহমার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৩৯
ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেছেন, সরকারের নির্দেশনা মেনে চলুন, নিজে ভালো থাকুন, অন্যদের ভালো থাকতে দিন। জীবন বাঁচলে, নিজে সুস্থ থাকলে চলাচলের সুযোগ পাবেন। বিশ্ব মহামারী কোভিট-১৯ মোকাবেলা করতে এবং সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করুন। আমরা অহেতুক মানুষকে হয়রানি করতে চাই না। প্রয়োজন ছাড়া কেউ অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। জরুরি প্রয়োজনে বের হলেও মাস্ক পরিধান করে বের হবেন। লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) নগরীর চরপাড়া, নতুন বাজার, টাউন হল, পাটগুদাম ও গাঙ্গিনারপাড় মোড়ে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও লকডাউন নিশ্চিতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার আরো বলেন, সাত দিনের লকডাউনে গত দুদিনের তুলনায় শনিবার মানুষজনের মাঝে ঘর থেকে রাস্তায় বের হওয়ার প্রবণতা দেখা গেছে। তবে লকডাউন কঠোরতার সাথে বাস্তবায়নে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে। নগরীর অলিগলিতে সন্ধ্যার পর আড্ডা দিতে না করা হয়েছে। সন্ধ্যার পর নগরীর অলিগলিতে টহল গত দুদিনের চেয়ে আরো বেশি জোরদার করা হবে।
 
পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শনকালে বিনা কারণে রাস্তায় বের হওয়া মানুষদের যুক্তিসঙ্গত কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় ফেরত পাঠানোসহ সতর্ক করা হয়েছে। এ সময় একাধিক ব্যক্তিকে পুলিশি জিজ্ঞাসাবাদে অহেতুক এবং কোনো কারণ ছাড়া পরিস্থিতি দেখতে বের হওয়ার মতো কারণ বলতে শোনা গেছে।
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। পরে পুলিশ সুপার নগরীর নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড়সহ বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান