দাম বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৪১ বারে ১৩ লাখ ৫২ হাজার ৯১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫৫ হাজার টাকা।
দাম বৃদ্ধির তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১৯ বারে ১১ লাখ ৬ হাজার ৬৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা।
বৃদ্ধির তালিকার ৩য় স্থানে থাকা প্রাইমটেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬০৪ বারে ৪৪ লাখ ৯৩ হাজার ৬০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৪০ লাখ টাকা।
আজ দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে-কেএন্ডকিউয়ের ৮.৬৮ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৪৮ শতাংশ, সিনোবাংলার ৮.৪১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৬.৭৭ শতাংশ, কপারটেকের ৬.৪৫ শতাংশ, এস্কোয়ার নীটের ৬.২৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেকের ৬.১০ শতাংশ দর বেড়েছে।
প্রীতি / প্রীতি
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
কমলো সোনার দাম
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
পেট্রোবাংলার দেউলিয়া দশা, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ!
এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের
২৮ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম