তথ্যমন্ত্রীর উদ্যোগে "চবি" ভর্তি পরীক্ষায় যাতায়াতে ফ্রি বাস সার্ভিস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় যাতায়াত করার জন্য ফ্রি বাস সার্ভিস চালু হয়েছে। রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” সংগঠনের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৭ টার দিকে এই বাস সার্ভিস চালু হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন “রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” সংগঠনের সহযোগিতায় প্রতিদিন বাস সার্ভিস রাঙ্গুনিয়ার রোয়াজারহাট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবে।রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি শরীফুল ইসলাম মিনহাজ ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আরফাত বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যাতায়াতে শিক্ষার্থীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর উদ্যোগে ফ্রি বাস সার্ভিস চালু হয়। বাস সার্ভিস চালু হওয়ায় রাঙ্গুনিয়া থেকে ভর্তি পরীক্ষায় যাতায়াতে শিক্ষার্থীদের পথের দূর্ভোগটা কমবে।’
মঙ্গলবার (১৬ আগস্ট) রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৫১ জন পরীক্ষার্থীদের নিয়ে যাত্রা করে ফ্রি বাস সার্ভিস চালু হয়। আরো তিনটি ইউনিটে এ বাস সার্ভিস সেবা চালু রাখা হবে। আগে নিবন্ধন করে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় যেতে শিক্ষার্থীরা সেবাটি পাচ্ছেন। কয়েক বছর ধরে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের জন্য সেবাটি চলছে।
বাস সার্ভিস চালুর সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি মোস্তফা আজিজ, আবদুল মুবিন বাবর, স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দের মধ্যে সুনয়ন তালুকদার, মঈনুদ্দিন হাসান ফাহিম, সাবিনা চৌধুরী, আবু মোকাররম দস্তগীর,সাজ্জাদুল করিম,জোনায়েদ আল কাফি প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied