ধর্ষণচেষ্টা মামলা তুলে নিতে হুমকি
ধর্ষণ চেষ্টার মামলা তুলে নিতে বাদী পরিবারের সদস্যদের হুমকি দেয়ার পর হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ওঠেছে এলাকার এক প্রভাবশালীর বিরুদ্ধে । অভিযুক্ত ওই প্রভাবশালী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আফজাল হোসেন ।
জানা গেছে, গত ১৯ মে আফজাল হোসেন ওই এলাকার এক হিন্দু পরিবারের ছেলের বউকে ঘরে একা পেয়ে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায় । এতে ডাক চিৎকার করলে স্বজনরা এগিয়ে আসলে আফজাল হোসেন কেটে পড়ে । পরে স্বজনদের সাথে পড়ামর্শ করে আদালতে একটি মামলা দায়ের করেন ভিক্টিম পরিবার । মামলা নং ১৩৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী-২০০৩) এর ৯(৪)(খ) ধারা । মামলাটির জবানবন্দী নেয়া হয়েছে । লিখিত জবানবন্দীতে ৩ জন স্বাক্ষী ধর্ষণচেষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে লিখিত জবানবন্দী দিয়েছে । বিচার কার্য এখনো চলমান । এমতাবস্থায় ফ্যাসিবাদী অভিযুক্ত আফজাল বাদী পক্ষকে হয়রানি করার অসৎ উদ্দেশ্য ১ লাখ টাকা পাবে মর্মে আদালতে মামলা দায়ের করেছে । ভিক্টিমের স্বামী বলেন, আমরা হিন্দু মানুষ । প্রতি নিয়ত আমাদের ভয়ভিতি প্রদর্শন করে যাচ্ছে । আমি থানায় এ ব্যাপারে স্ত্রীকে নিয়ে একটি জিডিও করেছি । ছোটভাই আবির আদালতে স্বাক্ষী দেয়াতে তাকেও হুমকি ধামকি দিয়ে আসছে । পরে সেও আদালতে নিরাপত্তার জন্য মামলা দায়ের করেছেন ।
এদিকে অভিযুক্ত আফজাল হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ওদের কাছে টাকা পাব । আগেও লেনদেন করেছে । তবে কোন প্রকার প্রমাণ আছে কিনা জানতে চাইলে বলেন ভাল সম্পর্কের মধ্যে প্রমাণের জন্য কাগজপত্র লাগেনা ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied