ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে : টিপু মুনশি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২২ বিকাল ৫:৫৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিত করে দেশের মানুষের জন্য পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সরকার এ উদ্দেশ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। প্রতিযোগিতা কমিশনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে সবাই জানতে ও বুঝতে পারেন। আমরা দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।

বাণিজ্যমন্ত্রী আজ মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একচেটিয়া ব্যবসা করার আর কোনো সুযোগ নেই। কমিশনকে বাজারে নজরদারি বাড়াতে হবে। কোনো পর্যায়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের মানুষ উপযুক্ত মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পেলেই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন সার্থক হবে। কমিশনকে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাতে হবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন কমিশনের সদস্য ড. এ এফ এম মনজুর কাদির ও নাসরিন বেগম।

সেমিনারের বিষয় উপস্থাপনা করেন কমিশনের সদস্য জি এম সালাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম, রংপুর উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট বেগম আখতার জাহান (আর্শি), রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. মোসাদ্দেক হোসেন বাবলু।

প্রীতি / প্রীতি

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা

বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

কমলো সোনার দাম

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে

তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি

খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পেট্রোবাংলার দেউলিয়া দশা, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ!

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

২৮ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম

পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা