জাতীয় শোক দিবস স্মরণে এসএফআইএল'র মতবিনিময় সভা ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও অবদানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্ট্রাটেজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। সভায় উপস্থিত ছিলেন এসএফআইএল এর চেয়ারম্যান জনাব এহসানুল কবির, ইসি কমিটির চেয়ারম্যান জনাব শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইরতেজা আহমেদ খান সহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য ও মিডিয়ার অন্যান্য গণ্য মান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসএফআইএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব তামিম মারজান হুদা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইরতেজা আহমেদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব তামিম মারজান হুদা, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এইচ এম জহিরুল হক, নিউজ বাংলার নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল, এছাড়াও এসএফআইএল-এর হেড অফ রিটেইল মো. সাজেদুল হক মৃধা, এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদাউস হুসেইন সহ আরো অনেকে ব্যক্তব্য রাখেন।
এই শোক সভায় বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান ও কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক খাত বৃদ্ধিতে উনার নীতিমালা ও দিক নির্দেশনার প্রভাব নিয়ে আলোচনা করেন ব্ক্তারা। অনুষ্ঠানটির শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
এসএফআইএল দেশের প্রথমসারির একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যা কানাডা, আমেরিকা ও বাংলাদেশের যৌথ প্রাতিষ্ঠানিক বিনিয়োগে গড়ে উঠেছে। উন্নত সেবার মান ও বৈশিষ্ট দিয়ে ইতিমধ্যে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা তৈরিতে সক্ষম হয়েছে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে