ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলায় নিহত ১৭


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২২ সকাল ৯:৩৫

সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই যোদ্ধা। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশটির একাধিক সীমান্ত পোস্টে মঙ্গলবার (১৬ আগস্ট) তুর্কি সামরিক বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য সামনে এনেছে। বুধবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সাথে যুক্ত কি না তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিন জন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছে।

সানা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালিত একটি সামরিক ফাঁড়িতে যেকোনো আক্রমণের প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’

এএফপি বলছে, তুর্কি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর মধ্যে সংঘর্ষ চলছে এবং মঙ্গলবার সিরীয় সীমান্তবর্তী কুর্দি-নিয়ন্ত্রিত শহর কোবানের কাছে এই হামলা চালানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে,।এতে একজন সেনা নিহত হয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার প্রতিশোধমূলক আক্রমণে ‘১৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে’ উল্লেখ করে তুরস্কের ওই মন্ত্রণালয় আরো বলেছে, এ অঞ্চলে অভিযান চলমান রয়েছে।

জামান / জামান

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর