সূর্যের বয়স কত হলো?
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে, সূর্য মধ্যবয়সে পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে, সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছর। নতুন এই গবেষণা অনুযায়ী, সূর্য মধ্যবয়সে পৌঁছানোর কারণে ঘন ঘন সৌরশিখা সৃষ্টি, করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) ও সৌরঝড়ের মতো নানা রকমের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
গাইয়া নামে ইএসএর পাঠানো মহাকাশযান থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। এর মাধ্যমে মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রের জীবনযাত্রার বৈচিত্রময় তথ্যও জানা সহজ হবে। গত ১৩ জুন গাইয়া মহাকাশযান থেকে তৃতীয়বারের মতো বড় ধরনের তথ্য (ডিআরথ্রি) উন্মুক্ত করা হয়। এতে কয়েক মিলিয়ন নক্ষত্র পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এর মধ্যে নক্ষত্রের তাপমাত্রা, আকার ও ভরের মতো বিষয়গুলো যুক্ত ছিল।
পৃথিবী থেকে যেসব নক্ষত্রের দেখা যায় সেগুলোর উজ্জ্বলতা ও রং সঠিকভাবে ধরতে পারে গাইয়া। ওই গবেষণায় দেখা গেছে, তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সূর্য কেমন রূপ ধারণ করবে তার পূর্বাভাস দিতে সক্ষম হয়েছেন গবেষকেরা।
ইএসএর এক বিবৃতিতে বলা হয়, আমাদের সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছরের কাছাকাছি এবং এটি বর্তমানে মধ্যবয়স পার করছে এবং হাইড্রোজেন ও হিলিয়াম জ্বালানি শেষ করছে। তবে বর্তমানে এটি অনেক স্থিতিশীল রয়েছে। কিন্তু সব সময় এমনটা নাও থাকতে পারে।
বিজ্ঞানীদের ধারণা, সূর্যের মূল অংশে হাইড্রোজেন জ্বালানি কমে গেলে ও ফিউশনপ্রক্রিয়ায় পরিবর্তন ঘটলে এটি একটি লাল বিশাল নক্ষত্রে পরিণত হবে। এতে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কমবে। এ প্রক্রিয়া নির্ভর করে নক্ষত্রের ভর ও রাসায়নিক গঠনের ওপর।
প্রীতি / প্রীতি
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি