ভ্যাপসা গরমে কোন কাপড় পড়বেন?
সকালের ঝলমলে রোদ বেশ ভালো লাগে। তবে গ্রীষ্মকালে ধীরে ধীরে রোদের তীব্রতা বাড়লে শুরু হয় ভ্যাপসা গরম। এই ভ্যপসা গরমে দরকার নরম আরামদায়ক কাপড়। আজ আপনাদের জন্য থাকছে গরমে পরার জন্য কিছু কাপড়ের নাম।
সুতি
সুতি কাপড় হলো সবচেয়ে জনপ্রিয়গুলোর একটি। এর ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে। সুতি কাপড়ে ছোট ছোট ফোকর থাকে। এর কারণে বাতাস চলাচল করতে পারে। ঘাম দূর করে শরীরকে ঠাণ্ডা রাখে।
লিলেন
লিলেন ফ্লাক্স ফাইবার থেকে তৈরি হয়। এটি এক ধরনের প্রাকৃতিক কাপড়। এই কাপড়ের ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে এবং বেশ টেকসই। বর্তমানে এর চলও অনেক। সুতির চেয়ে কাপড়টি দুই বা তিনগুণ শক্তিশালী এবং তাপ পরিবাহী। এটি শরীর ঠাণ্ডা রাখে। খুব সহজে পরিষ্কার হয়।
খাদি
খদ্দর বা খাদি কাপড় তুলা দিয়ে তৈরি হাতে বোনা কাপড়। চরকায় বোনা খাদি কাপড় আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। মোটা, সহজে পরিষ্কার করা যায় এমন একটি কাপড় যা আপনাকে ভ্যাপসা গরমে শীতল রাখবে। তবে আসল ও নকল খাদি কাপড় দেখে কিনবেন।
সিল্ক
সিল্ক একটি চমৎকার গ্রীষ্মকালীন কাপড়। এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। প্রাকৃতিক প্রোটিন দিয়ে সিল্ক তৈরি হয় যা দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। আর্দ্রতা শোষণ করে আপনার ত্বককে শ্বাস নিতে দেয় এবং গ্রীষ্মেকালে যেকোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত।
লন
লিলেন ও সুতির মিশ্রণে তৈরি হয় লন কাপড়। এটি হালকা ও দারুণ আরামদায়ক। গরমে আরাম পেতে লন কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন কামিজ, কুর্তি, শার্ট ইত্যাদি। এই কাপড়ের ভিতর দিয়ে বাতাস চলাচল করে শরীর ঠাণ্ডা রাখে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে