সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ। বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সুজাউদ্দিন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাবলা তালুকদার, ছাত্র সংসদের ভিপি সোহেল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান সিকদার, যুগ্ম-সম্পাদক ওমর ফারুক সুজন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ, সাংগঠনিক সম্পাদক একান্ত, এজিএস রহমত আলীসহ অন্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিবাদেদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তার পর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
এমএসএম / জামান
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
Link Copied