ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপে কাউকে বুঝতে না দিয়ে করা যাবে ব্লক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ৩:২১

দু’টি ছোট্ট ফন্দি জানা থাকলে এ বার হোয়াটসঅ্যাপে সহজেই এড়িয়ে চলতে পারবেন অযাচিত ব্যক্তির সংস্রব। প্রাক্তনকে এড়িয়ে চলতে চাইছেন, কিন্তু সুযোগ পেলেই হোয়াটসঅ্যাপে বিরক্ত করেন তিনি? দু’টি ছোট্ট ফন্দি জানা থাকলে এ বার হোয়াটসঅ্যাপে সহজেই এড়িয়ে চলতে পারবেন তার সংস্রব। চাইলেই কাউকে ব্লক করে দেওয়া যায়। 

কিন্তু অনেক চাইলেও পাছে তারা বুঝে যান, এই ভয়ে ব্লক করা যায় না। কিন্তু এ বার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এমন একটি নয়া বৈশিষ্ট্য যা ব্যবহার করে কাউকে ব্লক করলেও বুঝতে পারবেন না তিনি। গ্রাহকদের গোপনীয়তার দিকটি সুরক্ষিত করতে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপে। প্রোফাইল পিকচার থেকে স্ট্যাটাস, সবই কিছু নির্দিষ্ট মানুষ দেখতে পাবেন, চাইলেই এমন ব্যবস্থা করা যায়।

কিন্তু এত দিন কোনও ব্যক্তি সরাসরি হোয়াটসঅ্যাপ খুললেই তার নামের তলায় ‘অনলাইন’ লেখা আসত। মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, অগস্ট মাসেই সেই ব্যবস্থাতে বদল আনছেন তারা। এ বার কেউ না চাইলে আর অনলাইন লেখা দেখাবে না তার নামের তলায়। ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ নামক একটি বিকল্প বন্ধ করে রাখলেই চলবে।এ বার যদি আপনি এই ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ বিকল্পে গিয়ে ব্যবস্থাটি বন্ধ করে রাখেন আর সঙ্গে প্রোফাইল পিকচারও লুকিয়ে ফেলেন, তবে কোনও মতেই অন্য দিকের মানুষটির পক্ষে বোঝা সম্ভব হবে না যে আপনি আদৌ তাকে ব্লক করেছেন কি না।

আর যদি কারও অজান্তে তার স্ট্যাটাস দেখতে চান তবে নিজের ‘রেড রিসিপ্ট’ বন্ধ করে দিন। এতে কারও মেসেজ দেখলে তার মেসেজের তলায় আসা টিক চিহ্নগুলি আর নীল হয় না। পাশাপাশি একই ভাবে এই অবস্থায় কারও স্ট্যাটাস দেখলেও তিনি বুঝতে পারেন না যে, আদৌ আপনি সেই স্ট্যাটাস দেখেছেন কি না।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন