ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে লিচু বাগানে মিলল মাদ্রাসা ছাত্রের লাশ: রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ৩:৪৬
দিনাজপুরের বিরামপুরে মাহবুবুর রহমান ওরফে শাকিব রানা (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দোশরা পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই স্থান থেকে গলায় পেঁচানো গামছা ও হত্যার কাজে ব্যবহৃত ১টি ইট সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত মাহবুবুর রহমান (শাকিব রানা) পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের মিন্টু প্রামাণিকের ছেলে। সে পার্বতীপুর উপজেলার তানজিমুল উলুম আব্দুল বারী কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
 
পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ক্রাইম সিন দলের সদস্যরা জানান, ধারণা করা হচ্ছে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও লাশের মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
 
থানা পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয়রা লিচু বাগানে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবির নেতৃত্বে থানা পুলিশের একটি টিম এবং
পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ক্রাইম সিন দলের সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেন। পরে নিহতের মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন ও কাগজে লেখা মোবাইল নম্বরের সূত্রধরে নানার মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করে পুলিশ।
 
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা উদঘাটনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছেন। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়াও মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে বুধবার সকালে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
নিহতের বাবা মিন্টু প্রামাণিক জানান, সোমবার সকাল ১০ টায় সাকিব বাড়ি থেকে নতুন পাঞ্জাবি পায়জামা ও মাদ্রাসার বেতন বাবদ ২ হাজার টাকা নিয়ে মাদ্রাসার উদ্দেশে যায়। মঙ্গলবার সকাল ৮ টায় মাদ্রাসার শিক্ষক মুঠোফোনে আমার স্ত্রীকে জানান শাকিব মাদ্রাসায় আসেননি। তৎক্ষনাৎ বিষয়টি আমার বোনকে জানালে
আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের মাধ্যমে খবর পাই আমার ছেলেকে কেবা কাহারা হত্যা করে একটি লিচু বাগানে ফেলে গেছে। জীবিকার তাগিদে আমরা স্বামী স্ত্রী ঢাকায় গার্মেন্টসে কাজ করায় আমার বড় ছেলে শাকিব ও ছোট ছেলে সুফিয়ানের পড়ালেখা ও সার্বিক বিষয়ে দেখাশুনা করত আমার ছোট বোন।
 
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এ,কে এম ওহিদুন্নবি বলেন, কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা আমরা এখনও নিশ্চিত না। পুরো ঘটনা আমরা তদন্ত করে দেখছি। আশা করি অতি দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং আসামীদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত