ধামইরহাটে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনাকে ধিক্কার জানিয়ে এ দিবস উদযাপনে কালো পতাকা মিছিল করা হয়।
এতে অংশগ্রহণ করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা, যুবলীগ সভাপতি জাবিদ মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, সাবু, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে ও সম্পাদক আহসান হাবীব পান্নুন সঞ্চালনায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগণ দেশবিরোধী সকল ষড়যন্ত্রের রাস্তায় মোকাবিলা করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন