ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিঃ এর নতুন নাম ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ৪:৫৭

দেশের গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান “ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড” তাদের নাম পরিবর্তন করে “ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি” করেছে। 
গত এপ্রিল মাসে শেয়ারহোল্ডারগণ বিশেষ এক সভায় কোম্পানির নিবন্ধিত নাম ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড’ পরিবর্তন করে ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ করার প্রস্তাবটিতে সম্মতি প্রদান করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন বলেন “ডিবিএইচ এর ব্র্যান্ড ইকুইটির কারণে নতুন এই নাম গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটির পরিচিতি আরো সুনির্দিষ্ট করবে এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সাথে তা আরো সামঞ্জস্যপূর্ণ হবে।”
প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর ডিবিএইচ দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা এবং রাজশাহীতে কোম্পানির শাখা আছে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৩,৫০০ কোটি টাকার অধিক গৃহঋণ বিতরণ করেছে। ডিবিএইচ দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টানা ১৭ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে। 

এমএসএম / এমএসএম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি