ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৫:১
১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে  টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মিলিত হয় ।
 
আলোচনা সভা শেষ করে বিক্ষোভ মিছিলটি পৌর উদ্যান থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। সভায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যঅডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
 
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, যুবলীগের প্রেসিডেয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার এবং  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন