ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে সাংবাদিক সোহেল রানাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৫:৪৮
সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ছবি বিকৃত করে অপপ্রচার ও অব্যাহত হুমকির পর সোহেল রানা (২৫) নামে এক সংবাদকর্মীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। বুধবার দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
 
এর আগে গত ১৪ আগস্ট রোববার সাভার উপজেলা পরিষদে সোহেল রানার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ওই সংবাদকর্মী দৌড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহত সোহেল রানা দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত।
 
মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ একটি সরকারী দপ্তরে প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে হত্যা চেষ্টার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের উপর এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। অবিলম্বে সোহেল রানার ওপর হামলাকারীসহ উষ্কানীদাতাদের আইনের আওতায় আনতে হবে। হামলার ঘটনায় জড়িত অপরাধীদের সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
 
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান ভান্ডারী, বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন, সময়ের আলো ও এশিয়ান টিভির প্রতিনিধি দেওয়ান মোঃ ইমন, দেশ রূপান্তরের ওমর ফরুক, মানবকন্ঠের সাদ্দাম হোসেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাহিন সিংহ, আমার সংবাদ ও জিটিভির প্রতিনিধি শরিফ শেখ, সংবাদ সারাবেলার প্রতিনিধি রেদোয়ান হাসান, গণকন্ঠের শাহাদাত হোসেন, মর্নিং অবজার্ভারের ইমরান হাসান নিলয়, স্বদেশ বিচিত্রার সহ. সম্পাদক নাসিম খান, বাংলা টিভির আলমগীর হোসেন নিরব, বাংলা ৭১ পত্রিকার এসকে সুলতান, সন্ধ্যা বাণীর প্রতিনিধি মনির হোসেন, জনকন্ঠের ধাইরাই প্রতিনিধি সোহেল রানা, আমাদের নতুন সময়ের ধামরাই প্রতিনিধি আদনান হোসেন, বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুময়িুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। ঘন্টাব্যাপী কর্মসূচীর মাধ্যমে সারাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার হুশিয়ারী দেন সাংবাদিকরা।
 
উল্লেখ্য, সম্প্রতি সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনার সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও হত্যার হুমকি প্রদান করেন গ্রেপ্তার ইউপি সদস্যের ভাই শামীম ও তার অনুসারীরা। এর রেশ ধরেই গত রোববার দুপুরে সাংবাদিক সোহেল রানার ওপর হামলা করে সন্ত্রাসীরা।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার