ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১২:২৭
চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) জনৈক জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করেন।
 
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার বাদী জাহাঙ্গীর আলম উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
 
জানা গেছে, গত ২৯ জুলাই লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গার জাহাঙ্গীর আলম ও আমিরাবাদের কলিমুল্লাহ নামে দুই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করেন। এ সময় দৈনিক ভোরের কাগজের লোহাগাড়া প্রতিনিধি এরশাদ হোসাইন ও অনলাইন পোর্টাল মহানগর নিউজের লোহাগাড়া প্রতিনিধি আলাউদ্দিন তার প্রতিবাদ করেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা আর চাঁদাবাজি করবেন না বলে মুচলেকা ও টাকা ফেরত দেন। এ ঘটনার ভিডিও স্থানীয়রা ও সাংবাদিকরা ফেসবুক পোস্ট করেন। এতে জাহাঙ্গীর আলমের মানহানি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন।
 
এদিকে, দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়ারানি ও যড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা। 
 
এ বিষয়ে ভুক্তভোগী আলাউদ্দিন ও এরশাদ হোসাইন বলেন, তারা দুজন একটি দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে। লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে আমাদের খবর দিলে সেখানে যাই। সেখানে আরো বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তাদের ভিডিও ধারণ করেন ও বিভিন্ন পত্রিকায় নিউজ করেন। শুধু শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দুজনের বিরুদ্ধে মামলা করেছে।

এমএসএম / জামান

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী