ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে নেই বৃষ্টি, গভীর নলকূপের পানিতেই কৃষকের ভরসা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ২:১৬

ধানের রাজধানী হিসেবে খ্যাত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁ। বাংলার দিনপঞ্জির হিসাবে শ্রাবণ বিদায় নিয়ে এখন চলছে ভাদ্র মাস। বর্ষাকাল পার হলেও এখনো স্বাভাবিক বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টি আর অব্যাহত খরায় চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদ নিয়ে চরম বেকায়দায় পড়েছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার চাষিরা।

টানা দাবদাহে পুড়ছে ধানের লাগানো চারা। এতে কৃষকরা আমন ধান চাষ নিয়ে বিপাকে পড়েছেন। এমনকি মাঠে লাগানো আমন ধানের চারাও এখন হলুদ রং ধারণ করতে শুরু করেছে। কৃষকরা ফসলের জমি ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মৌসুমের শুরুতেই তীব্র খরায় পুড়েছিল আমনের বীজতলা। আমন চাষের ভরা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষিরা গভীর নলকূপের ব্যবস্থা করে হালচাষ করে আমনের চারা রোপণ করেছেন।

কৃষকরা বলছেন, বোরো ধান কাটা-মাড়াইয়ের সময় গত এপ্রিল ও মে মাসে কয়েক দিন পরপর বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টির দরকার, কিন্তু বৃষ্টির দেখা নেই। ভরা বর্ষা মৌসুমেও নিয়ামতপুরে ভারি বৃষ্টি হয়নি। এই সময়ে কখনো টিপটিপ, কখনো এক পশলা বৃষ্টি হলেও বর্ষানির্ভর আমন চাষের জন্য তা যথেষ্ট নয়।

কৃষক শাফিউল বলেন, সেচ দিয়ে ধান লাগিয়েছিলাম। কয়েক দিন আগে একটু বৃষ্টি হলো, আর বৃষ্টি নেই। জমিতে ঘাস মারার ওষুধ দিতে পারিনি। কামলা নিয়ে ঘাস তুলতে বিঘাপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়েছে। এখন পানির অভাবে ধানগাছের পাতা লালচে বর্ণ হয়ে যাচ্ছে। তেল, সার, কীটনাষকসহ সব জিনিসের দাম বেশি হওয়ায় কৃষকরা ধানের দাম না পেলে ধান চাষ ছেড়ে দিতে হবে।

আরেক কৃষক আজিজুল হক বলেন, এখন বর্ষাকাল পার হলেও দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা মিলছে না। অনাবৃষ্টি আর তীব্র খরতাপে পুড়ছে ফসলের মাঠ। আমন চাষে প্রতিটি সেচ বাবদ ২০০ টাকা করে দিতে হচ্ছে। কৃষকরা সেচ পাম্পের মালিকের সঙ্গে চুক্তি করেও অনেকে সেচ নিচ্ছেন। এতে বিঘাপ্রতি ধান চাষ করতে সেচ বাবদ অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।

তিনি আরো বলেন, আষাঢ়-শ্রাবণ পেরিয়ে ভাদ্র এলো, তবুও বৃষ্টির দেখা নেই। আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। এ রকম বৈরী আবহাওয়া আমরা কোনোদিন দেখিনি। টানা কয়েক দিনের তীব্র রোদে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সেজন্য সেচ দিয়ে মাটি ভেজাতে বেশি পানি লাগছে। এতে খরচ বেড়ে যাচ্ছে। বাড়তি খরচ শেষে ধানের ন্যায্যমূল্য না পেলে কৃষকের আরো মরণদশা হবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান