ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আদালতে তোলা হচ্ছে পার্থ-অর্পিতাকে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ২:২৭

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ (এসএসসি) দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এব‌ং তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার আবার আদালতে পেশ করা হচ্ছে। গত ৫ আগস্ট ইডি’র আবেদনে সাড়া দিয়ে পার্থ এবং অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিশেষ আদালত। বৃহস্পতিবারই তাদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার। বৃহস্পতিবার পুলিশ ভ্যানে করে প্রথমে অর্পিতাকে কোর্টে নিয়ে যায় পুলিশ। তার কিছু সময় পরে একটি সাদা সুমো গাড়ি করে পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অর্পিতা, অর্পিতা বলে ডাকলেও, মুখ খোলেননি তিনি। মাথায় ওড়না জড়িয়ে, মুখে মাস্ক পরে দ্রুত গাড়ি থেকে নেমে যান তিনি।

আদালতে ইডি-র আইনজীবীরা পার্থ-অর্পিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানাতে পারেন। পার্থ-অর্পিতার নামে যে বিপুল সম্পদের হদিস পাওয়া গিয়েছে, সেগুলির উৎসের সন্ধানে নামতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। তার জন্য এই দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে ইডি-র একাংশ। চলতি বছরের শুরুতেও বিপুল আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে ইডি-র কাছে। সেক্ষেত্রে শিক্ষক নিয়োগ ছাড়াও অন্য কোনও খাতেও বিপুল অর্থ এসেছে কিনা তা-ও খতিয়ে দেখতে চাইছেন ইডি কর্মকর্তারা।

প্রীতি / প্রীতি

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর