ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৮-৮-২০২২ বিকাল ৫:৭
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সারা দেশে সিরিজ বোমা হামলা ও প্রধানমন্ত্রী  দেশরত্ন শেখ হাসিনা'র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের শরণখোলা  উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ,  যুবলীগ ও তার অঙ্গ সংগঠন। বুধবার বিকাল  ৫ টায় উপজেলা যুবলীগের আয়োজনে ৪টি ইউনিয়নের  স্থানীয়  সকল ওয়ার্ড  থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের  সামনে  এসে শেষ হয়। এখানে এক প্রতিবাদ সমাবেশে  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামিম মুন্সীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় 
বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, সহ-সভাপতি এম ওয়াদুদ আকন, 
  সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, রায়েন্দা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুম তালুকদার, , যুবলীগ নেতা, জিয়া উদ্দিন তালুকদার, রুবেল খলিফা,  জিয়াউল হাসান তেনজিল, ছাকায়েত, তালুকদার, শামীম তালুকদার, শ্রমিকলীগ সভাপতি হেলাল তালুকদার, সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া হাওলাদার, তাতি লীগ সভাপতি জিয়াউল হাসান তালুকদার প্রমুখ। 
এসময়  বক্তারা বলেন বিএনপি জামায়াত এখনো ঘাপটি মেরে রয়েছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করছে,।  উল্লেখ্য, ২০০৫ সালে বিএনপি-জামায়াত সারা দেশে ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটায়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত