ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পুরনো মেজাজে অনুব্রত, সাংবাদিককে ধমক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২২ বিকাল ৫:৩৫

গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর প্রথম সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিলেন অনুব্রত মন্ডল। একই সঙ্গে তার কিছুটা পুরনো মেজাজেও দেখা গেল। বৃহস্পতিবার আলিপুর কমান্ড হাসপাতালে যাওয়ার পথে মমতার প্রসঙ্গ তুলে তাকে প্রশ্ন করা হয়েছিল, দিদি তো আপনার পাশেই রয়েছেন। কী বলবেন? জবাবে কেষ্ট বলেন,‘দিদি তো পাশে থাকবেনই।’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার।

মেয়েকে নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত অনুব্রত সংবাদমাধ্যমকে পাল্টা ধমক দেন। এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আপনি কোন হরিদাস পাল! আমার মেয়ের টেট পাশ করছে আছে। সার্টিফিকেট আছে।’

প্রসঙ্গত, প্রাক্‌ স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে বেহালায় গিয়ে অনুব্রতের পাশে থাকার বার্তা দেন তৃণমূল সভানেত্রী মমতা। অনুব্রতের আইনজীবী সূত্রে জানা গিয়েছে, তার পর থেকেই ‘আত্মবিশ্বাস’ অনেকটা বেড়ে যায় বীরভূমের ওই তৃণমূল নেতার। বৃহস্পতিবার নিজাম প্যালেসের সামনে সম্ভবত সেই আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ দেখা গেল।

ঘটনাচক্রে, রোববার যেখানে দাঁড়িয়ে অনুব্রতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা, সেটি ছিল গ্রেফতার হওয়া আর এক তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম। অনুব্রতের প্রশংসা করলেও, রবিবার পার্থ সম্পর্কে প্রায় নীরব ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রী আগে বলেছিলেন, ‘আইন আইনের পথে চলবে’। এর আগে সেখানে দাঁড়িয়েই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা। তিনি বলেন, অনুব্রত কিছুই চান না। এমনকি, তিনি রাজ্যসভায় পাঠাতে চাইলেও ‘কেষ্ট’ রাজি হননি।

অনুব্রতের আইনজীবীও সোমবার দাবি করেন, তার মক্কেল নির্দোষ। দলনেত্রীর বার্তা পেয়ে তার মক্কেলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। অনির্বাণ জানিয়েছেন অনুব্রত বলেছেন, আমি জানতাম দিদি আমার পাশে এসে দাঁড়াবেন। আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে কোনও ভাবে এই ঘটনার যোগ নেই।

প্রীতি / প্রীতি

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট