ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৩:৫৬

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগের জেরে দুদিনের ব্যবধানে শুক্রবারও (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন হয়েছে। শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৬৮ সেন্ট অথবা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৯৫ দশমিক ৯১ ডলারে নেমেছে। এর আগে বৃহস্পতিবার ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধিতে স্থির ছিল দাম।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৮৯ দশমিক ৮১ ব্যারেলপ্রতি। সেখানে কমেছে ৬৯ সেন্ট অথবা শূন্য দশমিক ৮ শতাংশ। যদিও এর আগের পর্বে দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির দিকে ছিল। সপ্তাহজুড়ে উভয় বেঞ্চমার্ক তেলের ২ শতাংশ দরপতন হয়েছে।

পণ্য বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেছেন, সাপ্তাহিক দরপতন কাছাকাছি ছিল। দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা তেলের দামের উর্ধ্বগতিকে সীমিত করবে বলেও জানান তিনি।

মার্কিন অপরিশোধিত তেল রপ্তানি প্রতিদিন পাঁচ মিলিয়ন ব্যারেলে পৌঁছায় গত কয়েক সপ্তাহে, যা রেকর্ডের সর্বোচ্চ বলছে ইআইএ ডেটা। এছাড়া ডব্লিউটিআই ডিসকাউন্টে লেনদেন করছে বিদেশি ক্রেতাদের আগ্রহী করতে। রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপের ক্রেতারাও।

জামান / জামান

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর