করোনার বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানে তেঁতুলিয়া প্রশাসন
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৩ জুলাই) বিকেলে শালবাহানহাট, বুড়াবুড়ি ও কালান্দিগঞ্জ বাজারে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানার দায়ের ৪টি মামলায় ৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন।
অপরদিকে দুপুরে শালবাহান হাটে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১২টি মামলায় ১২ জনকে অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক।
উল্লেখ্য, তেঁতুলিয়া উপজেলায় বিধিনিষেধ বাস্তবায়নে বিগত ৩ দিনে (১-৩ জুলাই পর্যন্ত) ৪১টি মামলায় ৪৬ জনকে ১৫ হাজার ২৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ পুলিশ বিভাগ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর যৌথ সহযোগিতায় মহাসড়কে চেকপোস্ট স্থাপনসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
এমএসএম / জামান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
Link Copied