ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ইরান পালানোর সময় ‘বিক্ষুব্ধ’ তালেবান কমান্ডার নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:১০

ইরানে পালিয়ে যাওয়ার সময় আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে এক বিক্ষুব্ধ তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। নিহত ওই তালেবান কমান্ডারের নাম মৌলভি মাহদি মুজাহিদ।  

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, নিহত তালেবান কমান্ডার পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশ দিয়ে ইরানে প্রবেশ করার সময় তালেবান সীমান্তবাহিনীর হাতে নিহত হয়েছেন। তিনিই একমাত্র হাজারা সম্প্রদায়ের তালেবান কমান্ডার, যিনি তালেবান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন।

আফগান গণমাধ্যম খামা প্রেস জানিয়েছে, বুধবার প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে মাহদি মুজাহিদের হত্যার তারিখ উল্লেখ করা হয়নি। বিবৃতিতে তাকে ‘বিদ্রোহী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৩ বছর আগে মৌলভি মাহদি মুজাহিদ তালেবানে যোগ দিয়েছিলেন। তখন আফগানিস্তান নিয়ন্ত্রণে রেখেছিল মার্কিন সেনারা। মাহদি মুজাহিদ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে রিপাবলিকান পার্টির পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাহদি মুজাহিদ তালেবান সরকারে হাজারাদের আরও অংশগ্রহণ চেয়েছিলেন। তবে তালেবান নেতারা তার দাবি মেনে নেননি। সম্প্রতি মৌলভি মাহদি মুজাহিদ তালেবানের সমালোচনা করতে শুরু করেন।  

সীমানা বিরোধ নিয়ে ইরান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই তালেবান নেতা নিহতের ঘটন ঘটল।  কাবুলের ইরানি দূতাবাস জানিয়েছে, তাদের পররাষ্ট্র উপমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তালেবান কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত বিষয়ক আলোচনা করতে আফগানিস্তান পৌঁছেছে।  

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে দেশটি বিভিন্ন ধরনের হামলা ও বোমা বিস্ফোরণ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।  

সূত্র: এনডিটিভি

প্রীতি / প্রীতি

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর