ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে জন্মষ্টমী উপলক্ষে আলোচনা সভায় : খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:১২

যখন কংশরাজের অন্যায় অত্যাচার বৃদ্ধি পেয়েছিল, ঠিক সে সময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল।  আবার অবতারদের আগমনে সে অত্যাচারীদের পতনও হয়, অত্যাচারীদের বিনাষ করেছিল। কংশরাজ জানতেন তার নিকট আত্মীয় বা ভগ্নিরগর্ভে যে পুত্র সন্তান জন্ম নিবে সে তাকে ধ্বংশ করবে। তাই দেবকি ও তার স্বামীকে কংশরাজ মথুরার কারাগারে বন্দি করে রেখেছিলেন।

তাদের বন্দি করে রাখার কারণে দেবকির ৭টি সন্তানকে কংশরাজ জন্মের পরেই হত্যা করে। অষ্টম গর্ভের সন্তান এই ভগবান শ্রী কৃষ্ণ। সে ধ্বংশ করেছিল কংশরাজকে। প্রতিষ্ঠা করেছিল শান্তি। শুক্রবার বেলা ১০টায় বালাহৈর সর্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভায় ভার্চুয়ালীতে প্রধান অতিথি হিসাবে খাদ্যমন্ত্রী বীরমৃক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথি জন্মাষ্টমী উপলক্ষে সোনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

নিয়ামতপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য বিশদ মনি টপ্প।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরীর সঞ্চালনায় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ওবাইদুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি পবিত্র কুমার, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অবিনাষ চন্দ্র মহন্ত, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, ভাবিচা ইউনিয়ন পরিষদের সদস্য তুশিত কুমার সরকার, আদিবাসী সমন্বয় পরিষদ নেতা দয়াল রবিদাস প্রমুখ।

এমএসএম / প্রীতি

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান