ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

টি-টোয়েন্টিতে বিদায়ঘণ্টা বাজছে ডমিঙ্গোর!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:৩৬

টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার প্রতিফলন দেখা যেতে পারে আসন্ন এশিয়া কাপ থেকে। এই সংস্করণে সাফল্য পেতে কোচিং প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি আভাস দিয়েছেন, হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০ ওভারের কোচিং স্টাফ থেকে বাদ পড়তে পারেন অ্যালান ডোনাল্ড, রঙ্গনা হেরাথরা।

যার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে বোর্ড। ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সঙ্গে ভবিষ্যতের ভাবনা জানিয়ে আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ করেন পাপন।

পাপন বলেন, ‘আমাদের এখন পর্যন্ত চিন্তাধারা হচ্ছে, ডমিঙ্গোর ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে হবে। আমরা সব কিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে পরিমান খেলা, ডমিঙ্গোর পক্ষে এত কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব না। তার সঙ্গে আমাদের যে চুক্তি, অনেক সিরিজে সে যেতেই পারবে না। তার ছুটির একটা নির্দিষ্ট সময় আছে। বুঝতে হবে। এটা এত সহজ না। মানসিকতার একটা ব্যাপার আছে।’

যোগ করেন পাপন, ‘টেস্ট ও ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির কোনো মিল নেই। এসব নিয়ে চিন্তা ভাবনা করে আলাদা করার কথা ভাবছি। যদি পারি আমরা কোচিং স্টাফও আলাদা করে দেব। আমরা এশিয়া কাপে দেখব, বিশ্বকাপে দেখব। এরপর একটা সিদ্ধান্ত নেব। তারপর শ্রীরামকে টি-টোয়েন্টিতে রেখে দেব নাকি অন্য কাউকে দেখব, এটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।’

টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নিতে আগামী রোববার বাংলাদেশে আসবেন শ্রীরাম। আসন্ন এশিয়া কাপে ডমিঙ্গো-শ্রীরাম দুইজনই দলের সঙ্গে থাকবেন কি-না সেটি এখনো পরিষ্কার করেননি বোর্ড সভাপতি। জানান, ২২ আগস্ট কোচিং স্টাফের সঙ্গে ডাকা বৈঠকের পর সবকিছু খোলাসা হবে।

পাপন বললেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না।’

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের