ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩-৭-২০২১ রাত ৮:৫১

কুমিল্লার নাঙ্গলকোটে বাবা কর্তৃক ভয় দেখিয়ে নিজ মেয়ে দশম শ্রেণির ছাত্রীকে (১৬) পাঁচ মাস যাবৎ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক ফারুক মিয়াকে শুক্রবার (২ জুলাই) গ্রেফতার করে শনিবার (৩ জুলাই) আদালতে পাঠিয়েছে। এমন চাঞ্চলকর ঘটনা উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের বাইদা বাড়ি মৃত জয়নাল আবেদীনের ছেলে ধর্ষক ফারুক মিয়া (৩৫) এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে মেয়েটির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষক ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম ১৬ বছরের মেয়েসহ শিহর গ্রামে বসবাস করে আসছেন। মেয়েটি তার নানাবাড়িতে ৭-০১-২১ বেড়াতে যায়। নানাবাড়িতে বেড়ানো অবস্থায় আনুমানিক রাত সাড়ে ৮টায় মেয়েটির বাবা গত ১২-০১-২১ মেয়ের নানাবাড়ি থেকে ফারুক মিয়া মেয়েকে বিয়ের জন্য পরদিন দুপুর ১২টায় দেখতে আসবে বলে রাত ৯টায় অটোরিকসায় করে শিহর বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু বাড়িতে না নিয়ে বাঙ্গড্ডা বাজারে নিয়ে আসে এবং তাকে নতুন জামা-কাপড় কিনে দেয়। পরে বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা বাজার বালিকা মাদ্রাসা রোড রৌশন আলী ভিলার ভাড়া বাড়িতে তৃতীয় তলায় নিয়ে যায় এবং রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাকে হাত ও মুখ বেঁধে সকাল ৭টা পর্যন্ত জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ‍এছাড়া সারারাত বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে।

এ সময় নিজ মেয়েকে ভয় দেখিয়ে বলে, এ ঘটনা কাউকে বললে তোকে ও তোর মাকে খুন করে ফেলব। তোকে আমি বিয়ে দেব না। আমার বাড়িতে রেখে তোকে ভাত-মাছ খাওয়াব। ধর্ষিতা মেয়েটি বাবার ভয়ে চুপ ছিল। পরে বাড়ি ফিরে বিষয়টি খুলে বলার সাহস পায়নি। কিন্তু এর‍ই মধ্যে প্রায়ই লম্পট বাবা মেয়েটিকে একের পর এক ধর্ষণ করে আসছে।

এ ঘটনার পর থেকে মেয়েটি সব সময় চিন্তাযুক্ত থাকায় মেয়েটির মা চিন্তার কারণ জানতে চাইলে ঘটনাটি খুলে বলে। বিষয়টি সম্পর্কে ধর্ষক ফারুক মিয়াকে তার স্ত্রী জিজ্ঞাসা করলে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ধর্ষিতা ও তার মা তার নানাবাড়িতে চলে যায়। সেখান থেকে বারবার ধর্ষক ফারুক মিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে সে কোনো তোয়াক্কা না করলে শুক্রবার (২ জুলাই) ধর্ষিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায় করে এবং ধর্ষক বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার মর্জি জানায়। পরে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় পুলিশ ধর্ষক ফারুক মিয়াকে গেপ্তার করে এবং শনিবার আদালতের মধ্যমে জেলহাজতে প্ররণ করে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান