ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রিরামপুর শ্যামল নিসর্গের ‘শ্যামল গ্রাম প্রকল্প’-এর উদ্বোধন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৫:৩০
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পরিবেশবান্ধব সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের ‘শ্যামল গ্রাম প্রকল্প’-এর কার্যক্রমের উদ্বাধন করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বাধন করেন প্রবীণ সমাজসেবক মো. আজহার উদ্দিন ও পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং পদ্মাপাড়ের সক্রিটিস খ্যাত হরিপদ সূত্রধর।
 
প্রথম দিন প্রতিটি বাড়ি গিয়ে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ রোপণ করা হয়। প্রতিটি বাড়ি গিয়ে বৃক্ষরোপণের পাশাপাশি সবাইকে পরিবেশ নিয়ে সচেতন করতে  হরিরামপুর শ্যামল নিসর্গ ‘শ্যামল গ্রাম প্রকল্প’-এর কার্যক্রম শুরু করে বলে সাংগঠনিক সূত্রে জানা যায়। এ প্রকল্পের অধীনে আন্ধারমানিক গ্রাম পাইলট প্রকল্পটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে জানা যায়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল, আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল আজহার, পাইলট প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক আনন্দ সরকার, সমন্বয়ক জসীম উদ্দীন আহমেদ, ইকবাল হোসেন, মীর নাদিমসহ সংগঠনের অন্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ