ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জরুরি নিরাপত্তাসেবার নাম্বারে ১২ হাজারবার কল, মহিলা গ্রেপ্তার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৬:৫৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একাই জরুরি নিরাপত্তাসেবার নাম্বার ৯১১ এ ১২ হাজারবার কল করেছেন। খবর ফক্স নিউজের।ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কার্লা জেফারসনের (৫১) বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অভিযোগ অনুসারে সেন্ট পিটার্সবার্গ পুলিশ ডিপার্টমেন্ট এবং পিনেলাস কাউন্টি শেরিফের অফিসের অ-জরুরী লাইনে যেই তার ফোন রিসিভ করেছে তার সঙ্গেই তিনি হয়রানিমূলক আচরণ, অপমান এবং তর্ক করেছেন।

কর্মকর্তাদের মতে, চলতি বছর সেন্ট পিটার্সবার্গ ডিপার্টমেন্টে যতগুলা ফোন এসছে তার ১০ শতাংশই এই মহিলা করেছেন। জেফারসন গত মাসে ২৪ ঘণ্টার ব্যবধানে পুলিশকে ৫১২ বার ফোন করেছিলেন। ফক্স নিউজ জানায়, পুলিশ আদালতের সামনে তার হলফনামায় এই কলগুলিকে ‘অশ্লীল এবং হুমকিমূলক’ হিসেবে বর্ণনা করেছে।

পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ সাংবাদিকদের বলেছেন, তিনি কোনো পুলিশ পরিষেবা নেওয়ার জন্য কল করেন না। তিনি কল গ্রহীতাদের হয়রানি করতে, কটূক্তি করতে এবং কেবল হেয় করার জন্য কল করেন। আমরা এখন এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে তার ফোনের কারণে আমরা সাধারণ মানুষের কোনো গুরুত্বপূর্ণ ফোন রিসিভ করতে পারছি না। তাদের বিপদের মুহুর্তে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানাতে পারছি না।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, পুলিশ জুন মাসে মিসেস জেফারসনকে একটি চিঠি পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল, তিনি যেন এতবার ফোন করে পুলিশদের বিরক্ত না করেন। বিরক্ত করলে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু নোটিশ পাওয়ার পরেও তিনি আবার প্রিন্সিক্টে ডেকেছিলেন এবং অফিসাররা তাকে গ্রেপ্তার করার জন্য জোর দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এতবার ফোন করে রিংটোন তাণ্ডব চালানোয় তাকে চলতি সপ্তাহে আবার গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মিসেস জেফারসন এর আগে অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার হয়েছেন এবং বেশ কয়েক বছর কারাগারে কাটিয়েছেন।

প্রীতি / প্রীতি

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর