ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সন্ধ্যা নামলেই ছিনতাই আতঙ্ক মনোহরপুর-খয়েরহুদা সড়কে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৮-২০২২ রাত ৮:৫
ছিনতাই বেড়েছে জীবননগর উপজেলার মনোহরপুর-খয়েরহুদা গ্রামের সড়কে। সন্ধ্যা নামলেই এই সড়ক হয়ে উঠছে এক আতঙ্কের নাম। গত কয়েক বছর ধরে এখানে অনেকেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। সর্বশেষ ছিনতাইকারিদের কবলে পড়েন খয়েরহুদা গ্রামের ব্যবসায়ী কৌশিক আহমেদ জনি। রাতে জীবননগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিনি ছিনতাইকারিদের কবলে পড়েন। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল কেড়ে নেয়া হয়। 
ক্রমবর্ধমান এই সমস্যা থেকে মুক্তি পেতে শুক্রবার জীবননগরÑচুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর বাসষ্টান্ডে মানববন্ধন করেন খয়েরহুদা, মনোহরপুর ও কাশিপুরের সর্বস্তরের মানুষ। এ সময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে সড়কটিতে পুলিশের একটি স্থায়ী ক্যাম্প করারও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, খয়েরহুদা, কাশিপুরসহ আরো কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধীক মানুষ মনোহরপুর-খয়েরহুদা সড়ক ব্যবহার করে চলাচল করে। জীবননগরে ব্যবসার কারণে অনেককে রাত করে বাড়ি ফিরতে হয়। কিন্তু রাতে বাড়ি ফিরতে গিয়ে প্রায়ই মানুষকে ছিনতাইকারিদের কবলে পড়তে হয়। এ বিষয়ে থানায় লিখিতভাবে অবহিত করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাওকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ বিষয়ে আমরা ডিসি, ইউএনও এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তারা আরো বলেন, মনোহরপুর-খয়েরহুদা সড়কে পুলিশি টহল বাড়ানো হোক এবং সড়কে পুলিশের একটি স্থায়ী ক্যাম্প করারও দাবি জানাচ্ছি।   
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের বিষয়ে আমরা এখন পর্যন্ত অবগত না। আপনার কাছে থেকেই জানতে পারলাম। অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, এসব সমস্যা সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। আমি আজই জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুলিশি টহল বাড়ানোর বিষয়ে বলবো। একই সাথে তিনি ছিনতাইকারিদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার আশ্বাসও দেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত