সোনারগাঁয়ে খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিশু কিশোরদের মেধা বিকাশ ও তাদের অধিকার নিয়ে কাজ করা "খেলাঘর"এর সোনারগাঁ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে।"সুন্দর স্বপ্নে গড়ে উঠুক বাংলাদেশ, প্রতিটি সকাল হউক চির উজ্জ্বল "এই প্রতিপাদ্যে শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউপির ৪৭ নং ঈমানের কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
খেলাঘর আসরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ এর চীফ রিপোর্টার সালাম জোবায়ের, শিশুতোষ অনুষ্ঠান 'সিসিমপুর' বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর শাহ আলম,নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, সাধারন সম্পাদক ফারুক মহসিন,রূপগঞ্জ খেলাঘর আসরের সভাপতি লায়ন সালেহ আহমেদ, নাঃজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন,সোনারগাঁ উপজেলা খেলাঘরের সম্পাদক মন্ডলির সদস্য আনোয়ার হোসেন,মতিউর রহমান, সাংবাদিক নুর নবী জনি, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, মোশাররফ হোসেন মিলন,মাসুদুর রহমান মাসুদ,নিহার রঞ্জন,ইকবাল রতন,আলেয়া আক্তার,ফারজানা আক্তার মনি,কাজল,সুলতানা রাজিয়া,মাহবুব আলম,সাংবাদিক রবিউল হুসাইন, মেহের নেগার সনিয়া প্রমুখ। উপজেলা খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলনে আজিজুল ইসলাম মুকুলকে সভাপতি ও লায়ন রাজা রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছারাও আরও উপস্থিতি ছিলেন,রানা হাসান, ইমরান হোসেন পাভেল,কাউছার,শিখা রানি দাস,ফারজানা হোসেন জয়াসহ অনেকে।
এই দ্বি-বার্ষিক সম্মেলনে শিশু শিক্ষার্থীরা ছড়া,কবিতা আবৃত্তি এছারাও ঐতিহাসিক সোনারগাঁকে নিয়ে পুথি পাঠ ও বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার