ইউক্রেনকে আরো ৭৮ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আরও প্রায় ৭৮ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হামলার পর থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। সহায়তার ধারা এখনো অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। এর বিস্তারিত কিছু জানাননি তিনি।
ব্লিঙ্কেন বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় আমারা ইউক্রেনের জনগণকে এভাবেই সমর্থন করতে থাকব। যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে চলমান যুদ্ধ বন্ধের উপায় ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রক্ষায় আলোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনের লভিভে আলোচনার পর জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেন ও এসময় সেখানে থাকা সামরিক সরঞ্জাম ও কর্মীদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।
জামান / জামান
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি