ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১০:৫৮

ভারতের রাজস্থানের পালি জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন তীর্থযাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, পালি জেলার সুমেরপুর এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই তীর্থযাত্রীরা জয়সলমীরের রামদেবরা মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। মাঝপথেই এই দুর্ঘটনা ঘটে।

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাজস্থানের পালিতে হওয়া দুর্ঘটনা খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।’

প্রীতি / প্রীতি

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর