সু চিকে নিয়ে কি ভাবছে জান্তা সরকার?
অভ্যুত্থানের ফলে সৃষ্ট সঙ্কটের অবসান ঘটাতে মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার কথা ভাবছে দেশটির সামরিক জান্তা। শুক্রবার (১৯ আগস্ট) দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জেনারেল মিন অং হ্লাইং বলেন, “আদালতে সু চির বিচার শেষ হওয়ার পর তার সাথে আলোচনার প্রক্রিয়া শুরু হতে পারে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে আলোচনার ব্যাপারটি বিবেচনা করতে যাচ্ছি।”
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সংঘটিত এক অভ্যুত্থানে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী। তখনই গ্রেফতার হন ৭৭ বছর বয়সী নোবেলজয়ী এ গণতন্ত্রপন্থী নেত্রী। ইতোমধ্যে বেশ কয়েকটি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দন্ডিত হয়েছেন সু চি।
উল্লেখ্য, সু চির বিরুদ্ধে এখনও বেশ কয়েকটি মামলা চলমান আছে। অভিযোগ আছে, মামলার শুনানির সময় কোনো সাংবাদিককে আদালতে প্রবেশ করতে দেয়া হয় না। এমনকি সু চির আইনজীবীদেরও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়া হয় না। মিয়ানমারের মানবাধিকার গ্রুপগুলোর দাবি, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত জান্তা সরকারের প্রভাবাধীন আদালত মানবাধিকার লঙ্ঘন করে এ সু চিকে এসব দণ্ড দিয়েছে।
সূত্র:সিএনএ
প্রীতি / প্রীতি
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি