ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সোমালিয়ায় হোটেলে আল-শাবাবের হামলায় নিহত ৮


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১১:৩৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে শুক্রবার (১৯ আগস্ট) রাতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। এরই মধ্যে হামলার দায়ও স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল-কায়দার হয়ে কাজ করা সংগঠনটি। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মহামুদ।

জানা গেছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি। একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে তারা। এর ফলে এখন পর্যন্ত কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সোমালি পুলিশের মেজর হাসান দাহির সিএনএনকে জানিয়েছেন, গোষ্ঠীটির সঙ্গে এখনো নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। হামলায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান মূহদিন মহামেদও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, গত রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে হামলা চালিয়েছে সংগঠনটি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। ইসলামিক সংগঠন আল শাবাবকে রুখতে স্থানীয় সরকারের আবেদনে গত মে মাসে সোমালিয়ায় সেনা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জামান / জামান

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর