গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতার জেরে মারপিটের অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বার্নাচন্দ্র শেখর (বকশীচর) গ্রামে দুদু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিককে (৩৭) পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে হামলা করে গুরুতর আহতের প্রতিবাদে থানায় এজাহার দয়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ বাজারে গালা মালের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আবু বক্কর। রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনে পৌঁছলে আসামি আপেল মিয়া (২৩), আপেলের পিতা আনতাজ হোসেন, শাহারুল ইসলাম (৩৯), পিতা গফুর মিয়াসহ আরো ৪-৫ জন সংঘবদ্ধ হয়ে পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আবু বক্করকে আঘাত করে মাথায় রক্তাক্ত জখম ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করে এবং কাছে থাকা ব্যবসার ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তার ডাক-চিৎকারে পিতা দুদু মিয়া এগিয়ে এলে তাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে। এহেন কর্মকাণ্ড দেখে নাপেরে ছেলে সৌরভ( ১৪) ও মা এড়িয়ে এলে তাদেরও মারপিট করে এবং তার মায়ের পরনের কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করে।
উক্ত ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে পুলিশ তদন্তের সময় ঘটনার সাক্ষী মতিজার রহমান সাক্ষ্য দিলে তাকে ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ, খুন-জখম ও দেখে নেয়ার হুমকি দেয় আসামিরা। এ ঘটনায় থানায় গত ১৭ আগস্ট অভিযোগ দায়ের করেন সাক্ষী মতিজার রহমান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তকরে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আসামিরা তার ভাগী শরিক হওয়ায় তাদের সাথে পারিবারিক, সামাজিক, জমিজমা ও বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য চলে আসছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়