টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে শেষ চারে কলম্বিয়া
কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে কলম্বিয়া। ব্রাসিলিয়ায় বাংলাদেশ সময় রোববার ভোরে কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলে জেতে তারা।
খেলার নির্ধারিত নব্বই মিনিট দর্শকরা দেখেছে এক ম্যাড়মেড়ে লড়াই। চলতি কোপা আমেরিকায় দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা কলম্বিয়ার বিপক্ষে রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিল উরুগুয়ে। প্রথমার্ধে বলের দখল আর শটে এগিয়ে ছিল কলম্বিয়া। অন্যদিকে উরুগুয়ে ব্যস্ত ছিল সে আক্রমণ সামলাতেই।
নির্ধারিত সময়ে আক্রমণ হয়েছে, প্রতি-আক্রমণও হয়েছে। কিন্তু গোলের দেখা আর মেলেনি কোনো দলেরই। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানে কলম্বিয়া নিজেদের সব শটে গোল পেলেও উরুগুয়ের হোসে মারিয়া হিমেনেজ আর মাতিয়াস ভিনার পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক অসপিনা। তাতে আরো একটা কোপা আমেরিকা স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হয়ে যায় সুয়ারেজদের। উরুগুয়েকে বিদায় করে শেষ চারের টিকিটটাও কেটে ফেলে কলম্বিয়া।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ