ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ভাঙা কালভার্ট

আক্কেলপুরে কয়েক গ্রামের মানুষ ভোগান্তিতে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১২:০

জয়পুরহাটের আক্কেলপুরে একটি ভাঙা কালভার্টের কারণে ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের শিক্ষার্থীসহ গ্রামবাসী। ভাঙা কালভার্টটি উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া জোয়াদ্দার পাড়া গ্রামে।

সরোজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ৬ মাস পূর্বে ভেঙে যায় যায় কালভার্টটি। প্রথমে কালভার্টটির সামান্য অংশ ভেঙে গেলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় অর্ধেক পর্যন্ত ভেঙে গেছে। গ্রামবাসী পথচারীদের সচেতন করতে ভাঙা জায়গায় গাছের ডালের সাথে লাল কাপড় বেঁধে রেখেছেন। ভাঙা কালভার্টে পড়ে অনেকেরই আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই কালভার্টের ওপর দিয়ে শিক্ষার্থীসহ পুন্ডুরিয়া, হরিসাদি, মারমাসহ কয়েক গ্রামের লোকজন কৃষিপণ্য আনা-নেয়াসহ বিভিন্ন কাজে চলাচল করেন। কালভার্টটি ভেঙে যাওয়ায় চলাচলের ভীষণ অসুবিধা হয় বলেও জানিয়েছেন তারা।

অটোচালক নিজাম বলেন, অনেক দিন হলো এটি ভেঙে গেছে। দিন-রাতে অনেকবার যাত্রী নিয়ে আসা-যাওয়া করতে হয়। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটি দ্রুত ঠিক করা দরকার।

ওই গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্না জানায়, এখানে পড়ে গিয়ে অনেকেই আহত হয়েছে। আমাদের এলাকার অনেক লোক এদিক দিয়ে যায়। এটি তাড়াতাড়ি ঠিক করা দরকার।

ওই এলাকার ইউপি সদস্য উজ্জল কুমার সাহা জানান, এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর পরিপেক্ষিতে তারা এসে কালভার্টটির মাপও নিয়ে গেছে। তারপরও এখন পর্যন্ত কালভার্টটি এই অবস্থায় আছে।

আক্কেলপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান বলেন, ওই কালভার্টসহ আরো কয়েকটি কালভার্ট ও রাস্তার সংস্কারকাজের জন্য টেন্ডার হয়েছে। আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ