ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয়দের আউট নয়, আহত করে মাঠছাড়া করতে চাইত পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১২:৬

ভারত-পাকিস্তানের চিরকালীন বৈরিতার কথা কারো অজানা নয়। ক্রিকেট মাঠেও দুই দলের লড়াই উত্তাপ ছড়ায়। যদিও ভাষা এক হওয়ায় দুই দেশের ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বও বেশ। এরপরও একসময় ভারতীয় ব্যাটসম্যানদের কাবু করতে তাদের আহত করে মাঠছাড়া করার পরিকল্পনা করেছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

সম্প্রতি ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের সঙ্গে স্টার স্পোর্টসের ফ্রেনেমিস নামের এক অনুষ্ঠানে পাকিস্তান দলের সেই পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ আগুনে গতিতে বরাবরই নাকানিচুবানি খেতেন ব্যাটসম্যানরা।

ব্রায়ান লারা এবং সৌরভ গাঙ্গুলির মতো দুর্দান্ত ব্যাটসম্যানদেরও শোয়েব আখতারের বিপজ্জনক ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আখতারের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন লারা। আর ১৯৯৯ সালে মোহালিতে ওয়ানডে ম্যাচে শোয়েব আখতারের খাটো লেংথের বলে কুপোকাত হয়েছিলেন সৌরভ। তার সেই বলে বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ পাঁজরে আঘাত পেয়েছিলেন।

শেবাগের সঙ্গে আলাপে শোয়েব আখতার জানালেন, পরিকল্পনা করেই সৌরভ গাঙ্গুলির পাঁজরে আঘাত হেনেছিলেন তিনি, ‘আমি সবসময় ব্যাটসম্যানের মাথা ও পাঁজরে আঘাত করার চেষ্টা করতাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর পাঁজরে টার্গেট করব। আসলে এটা আমাদের মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল,যেখানে আমি কীভাবে ব্যাটসম্যানদের আঘাত করার চেষ্টা করব তা নিয়ে আলোচনা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, ‘আমাকে কি তাকে আউট করতে হবে না?’

পরে এই পরিকল্পনার কথা সৌরভকেও জানিয়েছিলেন শোয়েব, ‘আমি সৌরভ গাঙ্গুলিকে পরে বলেছিলাম যে আমাদের পরিকল্পনা ছিল আপনার পাঁজরে আঘাত করতে হবে। আমরা আপনাকে আউট করতে চাইনি।’

দীর্ঘ সময় পর আসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সবশেষ ম্যাচে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।

এশিয়া কাপে আগামী ২৮ আগস্ট দুবাইয়ে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবেন রোহিত-বাবররা।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে