৫.২ মাত্রার ভূমিকম্প উত্তরপ্রদেশে
ভারতের উত্তরপ্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দিনগত রাতে ভূমিকম্পে কেঁপে উঠে রাজ্যটি। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টা ১২ মিনিটে উত্তরপ্রদেশের বাহরাইচে ভূমিকম্প হয়। যেখান থেকে ভারত-নেপাল সীমান্তের দূরত্ব খুব একটা বেশি নয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।
খবরে বলা হয়, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর-পশ্চিমে ১৭০ কিলোমিটার, লখনউয়ের উত্তর ও উত্তর-পূর্বে ১৩৯ কিলোমিটার, প্রয়াগরাজের উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৮ কিলোমিটার, আগ্রার পূর্ব ও উত্তর-পূর্বে ৩৩৪ কিলোমিটার; উত্তরাখণ্ডের পিথোরাগড়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১৯৬ কিলোমিটার, উত্তরাখণ্ডের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩২১ কিলোমিটার দূরে অবস্থান করছে ভূমিকম্পের উৎসস্থল।
ভূমিকম্পে উত্তরপ্রদেশের লখনউ, বরেলি, গোরখপুর, কানপুর, রায়বরেলি, আগ্রা, উত্তরাখণ্ডের বাঘেশ্বর, হলদিওয়ানি, নয়াদিল্লির একাংশেও কম্পন অনুভূত হয়েছে। এদিকে নেপালের একাংশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র থেকে। তবে আপাতত ভারতের কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
প্রীতি / প্রীতি
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি